বাগআঁচড়ায় সংস্কার কাজের অনিয়ম দেখতে গিয়ে হামলার শিকার ইউপি চেয়ারম্যান

0

 

বাগআঁচড়া ( যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শার কাজে অনিয়মের খবরে প্রকল্প পরিদর্শনে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক। রোববার সকালে উপজেলার সাতমাইল পশুহাট এলাকায় হাট চাঁদনীর শেড নির্মাণ ও হাট বাজার সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এই সন্ত্রাসী হামলার শিকার হন । এ সময় চেয়ারম্যানের সাথে থাকা ইউপি সদস্য আজিজুর রহমান, ফারুক ও সোবহান নামের আরো ৩ ব্যক্তি সন্ত্রাসীদের বেধড়ক মারপিটের স্বীকার হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । সন্ত্রাসী হামলার চেয়ারম্যান আব্দুল খালেক জানান,সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার সার্ভেয়ার নাসির তার মুঠোফোনে কল দিয়ে বলে সাতমাইল পশুহাটের প্রকল্পের কাজে প্রচুর অনিয়ম হচ্ছে। তাকে কাজের সাইড পরিদর্শনে যেতে বলেন। সে মোতাবেক ইউপি সদস্যসহ পরিষদের লোকজন নিয়ে চেয়ারম্যন প্রকল্পের কাজ পরিদর্শনে যান ও সহকারী ইঞ্জিনিয়ার ফিরোজের সাথে কথা বলতে থাকেন। এ সময় কিছু সন্ত্রাসীরা চেয়ারম্যানের ওপর অতির্কিত হামলা চালায়। তাদের কাছে থাকা রড,হাতুড়ি লাঠিসোটা নিয়ে ইউপি সদস্য আজিজুরসহ ৩/৪জনকে পিটিয়ে জখম করে। এতে চেয়ারম্যান আব্দুল খালেক আহত হন। স্থানীয় লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করে পরিষদে পৌঁছে দেন। চেয়ারম্যান তাৎক্ষণিক বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করলে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা ও প্রকল্পের কাজে অনিয়ম নিয়ে শার্শা উপজেলার সহকারী প্রকৌশলী ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ইতিমধ্যে প্রকল্পের কাজ বন্ধ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। বাঁগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান,চেয়ারম্যানের ওপর হামলার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।