বাগআঁচড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের ভ্যানচালক রাজু আহম্মেদের মেয়ে।
শংকরপুর ইউপির গ্রাম পুলিশ রাজু জানান, ঘটনার দিন ফাতেমাকে নিয়ে বাগআঁচড়া গ্রামের শহিদুলের বাড়িতে কাজ করছিলেন তার মা। দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে ওই বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় ফাতেমা। পরে শিশুটিকে না দেখে ফাতেমার মাসহ লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায় পুকুরটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।