বাগআঁচড়ায় দুই পক্ষের বোমা বিস্ফোরণ,ভাঙচুর ও গুলি বর্ষণ 

0
স্টাফ রিপোর্টার ।। যশোরের শার্শার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু দফায় এ ঘটনা ঘটে।
প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইল হোসেনের ছেলে  মাসুদ হোসেন ও  সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে বাবর আলীর মধ্যে মাটি বিক্রিকে কেন্দ্র করে শত্রুতা রয়েছে । তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে মারধর করা হয়।
পরে বাবুর পক্ষের লোকজন খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাঙচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষণসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
পরে বৃহস্পতিবার সকালে আবারও মোটরসাইকেল বহর নিয়ে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়।
এ ব্যাপারে বাবু জানান,বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ লাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি । রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাঙচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।