বাংলাদেশ টেস্টের জিম্বাবুয়ে দল ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী ৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে দুই দলের ম্যাচটি হবে।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। সেই দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভোরে ও তারিসাই মুসকান্ডা। দলে এসেছেন জয়লর্ড গাম্বি, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা ও ডিওন মায়ের্স।।জিম্বাবুয়ে স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক) রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।