বঙ্গোপসাগরে অনুপ্রবেশকারী ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

0
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ।। বঙ্গোপসাগরর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার সকালে মোংলা সমুদ্র বন্দরের হিরণপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় সমুদ্র এলাকা থেকে ভারতীয় জেলেদের আহরিত ২৬ ক্যারেট বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে তা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত  জাল ও ফিসিং ট্রলার পুলিশ হেফাজাতে দেওয়া হয়। আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লংঘনের অভিযোগে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বাগেরহাট কারগারে পাঠানো হয়।