বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে বড় জয়ে শুরু বাংলাদেশের

0

 

স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেটে ২৬-২৪ ব্যবধানে, দ্বিতীয় সেটে ২৫-২২ ব্যবধানে এবং তৃতীয় সেটে ২৫-২১ ব্যবধানে জিতে ঘরে আয়োজিত টুর্নামেন্টে শুভসূচনা করেছে। বাংলাদেশ দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। আর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি।