ফেনসিডিলসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মিলি বিশ্বাস (৪৫) নামে এক নারীকে আটক করেছেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
খুলনার এপিবিএনের ইনসপেক্টর সন্তু বিশ্বাস জানান, বিকেলে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মণিরামপুরের প্রধান সড়কের থানা মোড়ে শুভেচ্ছ ক্লথ স্টোরের সামনে মাদকদ্রব্য বিক্রির জন্যে এক নারী অবস্থান করছেন। খবর পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে মিলি বিশ্বাস নামে ওই নারীকে আটক করেন। পরে তার ভ্যারিটিব্যাগে তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মিলি বিশ্বাস চৌগাছা উপজেলার বাকপাড়া এলাকার নির্মল বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় এপিবিএনের এসআই শেখ আবু হাসান মণিরামপুর থানায় মামলা করেছেন।