ফুলতলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান : সভাপতি কুমার কুন্ডু সম্পাদক সনজিত বসু

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনার ফুলতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফুলতলা উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এ উপলে আলোচনা সভা হয়। প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত। প্রধান বক্তা ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল দাস। বিশেষ অতিথি ছিলেন স্বপন কৃষ্ণ রায়, মৃণাল কান্তি বিশ্বাস, দিপংকর দাস, ফুলতলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা। সম্মেলনে প্রভাষক কুমার কুন্ডু সভাপতি ও সনজিত বসুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।