ফুলতলায় দরিদ্র শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥‘এসো মানবতার টানে ভ্রাতৃত্বের বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে রাজিব ভুঁইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন বুধবার দরিদ্র শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। দুপুরে ফুলতলা শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে রাজিব ভুঁইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জহির উদ্দিন রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সাবেক শিক্ষক সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, ফুলতলা প্রেস ক্লাব সভাপতি ও প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, অধ্যক্ষ আছম আব্দুর রহিম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।