ফুলতলায় ইউপি সদস্য প্রার্থী আ.রহমানের প্রতিবাদ সভা

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী সরদার আব্দুর রহমানের নির্বাচনী প্যানা ছিড়ে ফেলায় এক প্রতিবাদ সভা শনিবার বিকাল ৫টায় ফুলতলা এম এম কলেজ এলাকায় অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের পরিচালনায় এবং রোস্তম মোল্যার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির থানা সভাপতি সন্দিপন রায়, প্রভাষক গৌতম কুন্ডু, আরিফুজ্জামান বাবলু, ফজলে খোদা বাচ্চু, মাষ্টার নুরুজ্জামান সরদার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রভাষক শেখ রেজোয়ান রাজা, বীর মুক্তিযোদ্ধা সুবোধ বসু, আনোয়ার মৃধা, মোঃ খলিলুর রহমান।