ফিফার টুইটারে বাংলাদেশ

0

 

স্পোর্টস ডেস্ক॥ কয়েক দিন আগেই ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্যাপন করছেন।’ফিফার টুইটে আবারও জায়গা পেল বাংলাদেশ। এবার তারা টুইট করল ব্রাজিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের ছবি। সোমবার ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখেন হাজার হাজার মানুষ। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দার সামনে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছে, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এত একত্র করতে পারে না।’সাধানরত প্রিয় দলের খেলা দেখতে প্রতি রাতেই উৎসবের আমেজে পূর্ণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জার্সি গায়ে, পতাকা হাতে প্রিয় দলের খেলা দেখতে আসেন সমর্থকেরা। অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। সন্ধ্যা হতেই টিএসসি, হাজি মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ অন্য জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচে। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলই শিরোপাপ্রত্যাশী। দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। সোমবার রাতের ম্যাচে ৮৩ মিনিটে কাসিমিরোর গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। মূলত এই গোল হয়েই তাদের নকআউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে।