ফরিদপুরে সড়কের পাশে মিললো যুবতীর হাত-পা বাঁধা মরদেহ

0

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্টার অফিসের পাশের রাস্তার ঢাল থেকে অজ্ঞাত এক যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সদরপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সকালে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে যেয়ে মরদেহ পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে ৯৯৯-এ ফোন দেন।

স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে যুবতী নারীর মুখে আঘাতের চিহ্ন ও দুই হাত বাঁধা অবস্থায় ছিল।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজাউন দীপুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি বিবস্ত্র অবস্থায় ছিল। তাছাড়া মরদেহের মুখে আঘাতের চিহৃ দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।