ফকিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে ৯শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. মহিউদ্দিনকে (২২) আটক করেছে কোস্টগার্ড। গত শনিবার বিকেলে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহিউদ্দিন খুলনার লবণচরা এলাকার মোহাম্মদ আলী হুসাইনের ছেলে। পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা ব্রিজ কোস্ট গার্ডের একটি দল উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মহিউদ্দিনকে ৯শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। গ্রেপ্তার করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার আটক মহিউদ্দিনকে বাগেরহাট আদালতে সোর্পদ করা হয়েছে।