প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় শ্যামনগরের দুটি অটো রাইস মিলে জরিমানা

0

শ্যামনগর (সাতক্ষীরা)সংবাদদাতা ॥ প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুটি অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেম ভ্রাম্যমান আদালত। নুরনগর বাজারের বক্তিয়ার আহমেদ ও বিজয় কুমার সাহার মালিকানাধীন সেমি অটো রাইস মিলে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন। পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহৃত হওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।