প্রেস ক্লাব চৌগাছার আহ্বায়ক কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর সড়কের ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক চৌগাছা পত্রিকার সম্পাদক খাজা ফজিল আইচ উজ্জল, খালেদুর রহমান, শিহাব উদ্দিন, মুকুরুল ইসলাম মিন্টু, এম শাহিন, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, টিপু সুলতান, আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর, ফারুক আহম্মেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্তি করার পাশাপাশি নতুন ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হন দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দিন ও সদস্য সচিব নির্বাচিত হন দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছার স্টাফ রিপোর্টার ও দৈনিক দিনকাল পত্রিকার চৌগাছা প্রতিনিধি মুকুরুল ইসলাম মিন্টু।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মাসুদ পারভেজ, টিপু সুলতান ও মঈনউদ্দিন মঈন, সদস্য প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর ও ফারুক আহম্মেদ।