প্রেমের টানে দেশ ত্যাগ, ধর্ম ত্যাগ

0

লোকসমাজ ডেস্ক॥ প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে ধর্মান্তরিত হয়ে সংসার গড়েছেন বহ্নিশিখা ঘোষ (২৭) নামে এক তরুণী।
ফেসবুকে পরিচয়ের সুবাদে ৪ বছর প্রেমের পর তিনি ভারত থেকে সাতক্ষীরায় এসে স্থানীয় এক যুবককে বিয়ে করেন।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, তালার জেঠুয়া গ্রামের রেজাউল ইসলাম আকুঞ্জির ছেলে ইব্রাহিম হোসেন মুন্নার(২৫) সঙ্গে ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বহ্নিশিখা ঘোষের।
কয়েক মাস আগে বহ্নিশিখা ভারত থেকে বাংলাদেশে এসে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুন্নাকে বিয়ে করেন।
ভারতীয় এই তরুণী জানান, পাসপোর্টের মাধ্যমে তিনি বাংলাদেশে আসেন। অ্যাফিডেভিট করে নিজের নাম রাখেন ফারজানা ইয়াসমিন। তিনি ইব্রাহিম হোসেন মুন্নাকে মুসলিম আইনে অ্যাফিডেভিট করে বিয়ে করেন।
স্থায়ীভাবে বাংলাদেশে থাকার জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু ভারত থেকে তার বাবা কর্মকর্তা বিনয় কৃষ্ণ ঘোষ ও পুলিশ অফিসার দুই মামা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, তার বাবার নাম বিনয় কৃষ্ণ ঘোষ। তাদের বাড়ি কলকাতার ব্যারাকপুরের তালপুকুর এলাকায়। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।
তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নিজের চেয়ে কম বয়সী ছেলেকে বিয়ে করেও তিনি অনেক সুখে আছেন বলে জানান।