প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় সপরিবারে তারেক রহমান

0
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় পৌছায়। সন্ধ্যে পৌনে ৭টায় নিজ বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

মূলত, এর মধ্য দিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

উল্লেখ্য, গতবছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।