প্রথমে ২৮ পরে ৪০ শতাংশ বললেন : সিইসি

0

লোকসমাজ ডেস্ক ॥ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথমে ভোটের হার ২৮ শতাংশের মতো উল্লেখ করে পরে তা সংশোধন করেন। তিনি বলেন এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। রোববার বিকাল সাড়ে ৫টায় তিনি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
এর আগে বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। অর্থাৎ শেষ এক ঘন্টায় ভোট পড়েছে ১৩ শতাংশ। ভোটের হারের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনো নিশ্চিত করে হিসাব বলা যাবে না। অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি ২৮ শতাংশের মতো। পরে সিইসি’র পাশে থাকা সচিবসহ অন্যান্য কর্মকর্তারা সিইসিকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান।
তখন সিইসি বলেন, ৪০ শতাংশ, আচ্ছা আচ্ছা। ৪০ শতাংশ তাও কিন্তু সেই ড্যাশবোর্ডে হান্ড্রেট পারসেন্ট আসেনি। ৪০ শতাংশ এখন পর্যন্ত নির্ভরযোগ্য। তবে আরও হয়তো বাড়তে পারে। আবার নাও পারে।