প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা তাঁতীলীগের আলোচনা সভা

0

শেখ বদর উদ্দীন, ফুলবাড়ীগেট (খুলনা)॥ বাংলাদেশ তাঁতীলীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা তাঁতী লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত। ১৯ মার্চ শনিবার সন্ধায় শিরোমণি বাজার আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় খানজাহান আলী থানা তাঁতীলীগের আহবায়ক মোঃ বিপ্লব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী ও ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন । প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর তাঁতী লীগের সভাপতি সাব্বির আহম্মেদ শুভ। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক। মোঃ সেলিম চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন ওলিয়ার রহমান রাজু, মোঃ বায়জিদ সরদার, মোঃ রেজওয়ান রাজা, শেখ ফয়সাল আহম্মেদ, মঞ্জুর হোসেন, রানা তালুকদার, বিজয় কুমার দাস, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, আবু নাইম, মোল্যা বনি, কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ হায়দার আলী খান, মিনা আবুল হোসেন, ফারুক আহম্মেদ সামছুর রহমান মিন্টু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।