প্রতিটি শিশুকেই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে-এমপি ফরিদ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কেননা আজকের শিশুই যে আগামীর ভবিষ্যত। স্কুল শিক্ষকদের উদ্যেশে তিনি বলেন, শুধুমাত্র বই থেকেই শিশুদের শিক্ষা দিবেন না, বইয়ের বাইরে থেকে নানা বিষয়ে শিশুদের শিক্ষা দিয়ে গড়ে তুলবেন। শিশুদের প্রথম ও প্রধান শিক্ষক হচ্ছে মা, তাই বাড়িতে মায়েরা শিশুদের প্রতি বেশি নজর দিবেন।

শনিবার দুপুরে চৌগাছা সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামে প্রতিষ্ঠিত এম আহমদ আলী সাহিত্যরত্ন বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ আমেরিকা প্রবাসি চৌগাছার কৃতি সন্তান এম শওকত আলীর সভাপতিত্ব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হাসান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিনিয়র সাংবাদিক ইয়াকুব আলী, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, শিক্ষক কবিরুল ইসলাম প্রমুখ।

এ সময় শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।