পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার ষষ্ঠতম কার্যনির্বাহী কমিটি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০ টায় যশোরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রিতা সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে ষষ্ঠতম কার্যনির্বাহী কমিটি ও বর্ধিত সভায় সভাপতির বক্তৃতা করেন জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মনিরামপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

সভায় বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন সরকার,অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন খান, নীতিমালা কমিটির আহবায়ক মোহাম্মদ জাহিদ হাসান, সদস্য সচিব কামরুল ইসলাম হেলাল, ঝিকরগাছা উপজেলার সভাপতি ফারুক আহম্মেদ, শার্শা উপজেলার সভাপতি আব্দুস সাত্তার, মনিরামপুর উপজেলার সভাপতি জয়ন্ত বসু, কেশবপুর উপজেলার সভাপতি আবুল হোসেন, চৌগাছা উপজেলার সভাপতি শরিফুল ইসলাম, অভয়নগর উপজেলার সভাপতি রজব আলী ফারাজী, বাঘারপাড়া উপজেলার সভাপতি আব্দুর রশিদ, সভায় আটটি উপজেলার নবনির্বাচিত সভাপতি, সম্পাদক, আহবায়কসহ সকলে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা উপজেলার সদস্যরা বক্তব্য রাখেন।