পুরোনো রূপে যশোরের ষষ্টিতলাপাড়ার চাকুবাজরা

0

স্টাফ রিপোর্টার ।। যশোর শহরের ষষ্টিতলা রোডের মো. বাচ্চু খানকে (৫০) ছুরিকাঘাত করেছে চাকুবাজরা। মঙ্গলবার দুপুরে বাসার সামনে তাকে ছুরিকাঘাত করে ৭/৮ জনের একদল। স্থানীয়রা জানিয়েছেন, পতিত সরকারের আমলে এ এলাকায় এ ধরনের হামলা অহরহ ঘটতো।

বাচ্চু খান জানিয়েছেন, ষষ্টিতলাপাড়া পূজা মন্ডপের পাশে তার বাসা। মঙ্গলবার ফজরের নামাজের পর প্রতিবেশি হায়দার আলীর বাসার সামনে একদল কিশোরকে দেখেন। তিনি ধারণা করেন ওই দলটি কোন অপকর্মের পরিকল্পনা করছে। বিষয়টি হায়দার আলীকে জানিয়ে সাবধান করেন। এ তথ্য জেনে ফেলে ওই দল। বাসার সামনে তাকে একা পেয়ে আক্রমন করে দলটি। এ এলাকার চিহ্নিত কিশোর নিশান, রনি ও বুনোমানিকসহ৭/৮জন বাচ্চু খানের নিতন্বে ছুরিকাঘাত করে চলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তিনি রাইজিং তেল কোম্পানির গাড়ির চালক।