পীর মাও.সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর মৃত্যুতে যশোর খেলাফত মজলিসের শোক

0

খেলাফত মজলিসের নায়েবে আমীর মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর শহর শাখার নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের নায়েবে আমীর মির্জাপুরের পীর মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী গত মঙ্গলবার মির্জাপুর কুমিদিনী হাসপাতালে ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে খেলাফত মজলিস যশোর শহর শাখার সভাপতি হাফেজ মুশফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।বিজ্ঞপ্তি