পিতার শহরে পুত্রের স্মরণীয় সেঞ্চুরি, প্রথম দিন অস্ট্রেলিয়ার

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজা। এটা তার টেস্ট ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি এবং চলতি বছরের তৃতীয়। তবে এই সেঞ্চুরিটি তার জন্য খুবই বিশেষ। কারণ, তিনি সেঞ্চুরিটি করেছেন তার পিতার শহর করাচিতে। ২৬৬ বলে ১৩টি চার ও ১ ছক্কায় তার করা অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ২৫১ রান তুলে প্রথম দিন শেষ করেছে। খাজার সঙ্গে ক্রিজে আছেন নাথান লায়ন শূন্যরানে। স্টিভেন স্মিথ দিনের দ্বিতীয় শেষ ওভারের পঞ্চম বলে আউট হন। দলীয় ২৫০ রানে ২১৪ বল খেলে ৭ চারে ৭২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরির দেখা না পাওয়া স্মিথ আরও একবার ব্যর্থ হলেন।
তার আগে দলীয় ৮২ রানে ডেভিড ওয়ার্নার (২৬) ও ৯১ রানে মার্নাশ ল্যাবুশেন (০) আউট হন। এরপর খাজা ও স্মিথ মিলে ১৫৯ রানের জুটি গড়েন। দিন শেষে সেঞ্চুরিয়ান খাজা বলেছেন, ‘এটা আমার এলাকা। এটা সেই জায়গা সেখান থেকে খাজা পরিবারের উৎপত্তি হয়েছে। আমি ছাড়া আমার পরিবারের সবাই করাচিতে জন্মগ্রহণ করেছে। এমন একটি জায়গায় সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য বিশেষ কিছু।