শার্শায় ইয়াবাসহ ২ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলো, ওই গ্রামের রবিউল হোসেনের ছেলে আলিমুল হোসেন (১৮) এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুজ্জামান তুষার (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে আলিমুল ও তুষারকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ৬ পিস করে মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।