পাটকেলঘাটায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসবের সমাপ্তি

0

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি || প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় খলিষখালী মাগুরা ইসলামকাটি কুমিরা পাটকেলঘাটা সহ প্রত্যন্ত অঞ্চলের উৎসব আমেজের আজ সমাপ্তি ঘটেছে।

সরজমিন তালার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ইসলামকাটি ,পাটকেলঘাটা কপোতাক্ষ নদসহ বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয । এ সময় হাজার হাজার ভক্তরা নদীর দুধার দিযে উৎসবে মেতে ওঠে। রাস্তার দুধারে বসে বিভিন্ন রকম মিষ্টি ও ভাজার সমাহার। এ ছাড়া মাটির তৈরী হাড়ি কলস লক্ষীঘট সহ বিভিন্ন রকম মাটির তৈরী জিনিসপত্রের হাট বসে। শিশুদের জন্য নানারকম বেলুন ফেষ্টুন সহবাশের তৈরী ঝুড়ি ডালা ইত্যাদি জিনিসপত্রের সমাহার দেখা যায়।