পাটকেলঘাটায় আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা

0

 

ইলিয়াস হোসেন,পাটকেলঘাটা(সাতক্ষীরা)॥ আমের মুকুলের পরিচর্যায় ব্যস্ততম সময় পার করছেন পাটকেলঘাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাগান  মালিকরা। ভালো ফলনের আশায় আমের মুকুলে কীটনাশক প্রয়োগ করছেন তারা। মাত্রারিক্ত কুয়াশার চাদরে ঢেকে গেলে আমের ভালো ফলন ব্যহত হতে পারে এমন আশঙ্কায় আগেভাগেই তারা পরিচর্যায় নেমে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের অহেদুল ইসলাম, কেশা গ্রামের লিটন সরদার আম গাছে স্প্রে করছেন । তারা জানান, ভালো ফলনের আশায় বাগান মালিকগণ কীটনাশক প্রয়োগের মাধ্যমে পোকামাকড় নিধনের চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা শ্রমের বিনিময়ে গাছে বিষ প্রয়োগ করছি মাত্র। কীটনাশক বিক্রেতা ফারুক হোসেন জানান, কৃষি অফিস হতে আমের মুকুলের পরিচর্যায় পোকা দমনের লক্ষ্যে রিপকট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। যা বোতল প্রতি ১শ টাকা দাম। এক বোতল বিষে ৪/৫ টি গাছে ভালোভাবে স্পে করা সম্ভব। বাগান মালিক নোয়াকাটি গ্রামের মনিরুদ্দীন সরদারের ছেলে তকিবুল ইসলাম জানান, এ বছর আম গাছগুলোতে যে পরিমাণ মুকুল ধারণ করে আছে তাতে ভালো ফলন পাব বলে শতভাগ আশাবাদী। অগ্রিম গাছ কেনা আম ব্যবসায়ী আলাউদ্দিন জানান, আগেভাগেই ভালো ফলন পাব বলে বাগান ক্রয়ে নেমে পড়েছি । আশাকরি এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়া সম্ভব হবে।