পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের নিয়ে রাইটস যশোরের জীবন দক্ষতা প্রশিক্ষণ

0

মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের নিয়ে রাইটস যশোরের দুদিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। সংস্থার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসেরর অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস” প্রকল্পের অধীনে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক বাদশা মিয়া। দইু দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা, ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি ও তথ্য কর্মকর্তা ও প্রকল্পের সোশ্যাল সমন্বয়ক বজলুর রহমান । যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।