পাওয়ার গ্রিড ও কপারটেকের শেয়ারে বিক্রেতা শূন্য

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ার বিক্রি করার আগ্রহ নেই বিনিয়োগকারীদের।
বুধবার (৬ অক্টোবর) লেনদেন চলাকালীন কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। ফলে কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।
পাওয়ার গ্রিড : মঙ্গলবার (৫ অক্টোবর) কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২.৩০ টাকায়। বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৪.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮.৫০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
কপারটেক ইন্ডাস্ট্রিজ : মঙ্গলবার (৫ অক্টোবর) কপারটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৭০ টাকায়। বুধবার কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪.৭০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।