পাইকগাছা মডেল মসজিদে নিয়োগ বন্ধে মামলা

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদে ইমাম,মোয়াজ্জিম ও খাদেম নিয়োগ বন্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিবাদীদের বিরুদ্ধে শোকজ নোটিশ দিয়েছে। মসজিদের বর্তমান ইমাম হাফেজ মাওলানা শামসুদ্দিন পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মঙ্গলবার এ মামল করেন। যাতে উপজেলা নির্বাহী অফিসারসহ ৪ জনকে বিবাদি করা হয়েছে। বুধবাব এ পদে নিয়োগ পরীক্ষার দিন ছিল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন বলেন, আদালতের কোন নিষেধাজ্ঞা নেই। নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে। উপজেলা ও পৌরসভার সব বিজ্ঞ ইমামদের নিয়ে সঠিকভাবে নিয়োগ পরীক্ষায় যারা উর্ত্তীর্ণ হবেন তাদের নিয়োগ দেয়া হবে। এখানে কোন অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ নেই।