পাইকগাছা নিরাপদ সড়ক দিবস পালিত

0

পাইকগাছা ,কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার যৌথ উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচা প্রধান উপদেষ্টা ও ইউএনও মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। নিসচা’র সিনিয়র সহসভাপতি সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও নিসচা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা বদরুল হুদা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান প্রমুখ।