পাইকগাছায় হরিণের মাংস উদ্ধার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ২ টি হরিণের মাথাসহ প্রায় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে গোপন সংবাদে এসআই শামীম হোসেন উপজেলার শান্তা বাজারের জিয়ার খাল থেকে দুটি মাথা ও ১৪ কেজি ৪ গ্রাম মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।