পাইকগাছায় হতদ্ররিদ্র কর্মসূচির সোয়া কোটি টাকা ফেরত

0

 

 

জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলন) ॥ খুলনার পাইকগাছায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করায় কর্মসংস্থার কর্মসূচির প্রায় সোয়া এককোটি টাকা ফেরত যাচ্ছে।
উপজেলার ১০টি ইউনিয়নে গত ৮ মে ২০২১-২০২২ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের ২য় পর্যায়ের ২ কোটি ২৭ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ আসে। ৪০ দিনের এ কর্মসূচিতে সংশ্লিষ্ট চেয়ারম্যান – মেম্বাররা লোকও নিয়োগ দেন। যার মধ্যে হরিঢালী ইউনিয়নে ১০৭জন,কপিলমুনিতে ১৭১জন, লতায় ১২১জন,দেলুটিতে ১৪৫জন, সোলাদানাতে ১৬০জন, লস্করে ১৪০জন,গদাইপুরে ১০৯জন, রাড়ুলীতে ১২৫জন,চাঁদখালীতে ১৯৩জন এবং গড়ইখালীতে ১৪৮জন সর্বমোট ১ হাজার ৪’শ ১৯ জন হতদরিদ্র কর্মসূচির আওতায় কাজে যোগ দেন। দিন প্রতি চার’শ টাকা মজুরিতে গত ১৪ মে কাজ শুরু হয়। শেষ হয় ৮ জুন। সরকারি ছুটি বাদে মজুররা ২০ দিনের মজুরি পাবেন বলে জানা যায়। বাকি ২০ দিনের ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা কর্তৃপক্ষকে ফেরত দিতে হচ্ছে বলে জানালেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। প্রকল্পের সময় ৮ জুন শেষ হওয়ার ৪০ দিনের কাজ ২০ দিনে শেষ হয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানালেন, ৪০ দিনের এ কাজ পেতে অনেক কিছু করতে হয়েছে। লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, সময় মত প্রকল্প শুরু ও দেরিতে বরাদ্ধ আসার কারণে এ সমস্যার সৃষ্টি হয়। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইমরুল কায়েস জানান,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বিলম্বে বরাদ্দ আসার কারণে ৪০ দিন কাজ করিয়ে বাকি অর্থ ফেরত দিতে হচ্ছে।