পাইকগাছায় সাড়ে ৫শ কদবেলের চারা রোপণ

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার শিলেমানপুরের চরের বিলের খালের দু ধারে ওয়াপদার রাস্তায় কদবেলের চারা রোপণ করা হয়েছে। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণের বাস্তবায়নে আইওয়াট প্রকল্পের সহয়োগিতায় সাড়ে ৫শ কদবেলের চারা রোপণ করা হয়। শনিবার সকালে উদ্বোধন শেষে চরের বিলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বুলবুল আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন, উত্তরণের পাইকগাছা উপজেলা শাখা ম্যানেজার আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, আব্দুস সালাম মোড়ল, বাবুল সরদার, সুমন আহমেদ, সেকেন্দার আলী গাজী।