পাইকগাছায় সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে জেলা সমবায় অফিসে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়,উপজেলার জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমিতির সভাপতি ভল্টন মন্ডল ও ম্যানেজার অজয় বিশ্বাস। তারা সমিতির ২৬ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের জন্য হাতে  রেখেছেন। ম্যানেজার হিসেবের খাতায় না তুলে ৫ লাখ টাকা নিজের কাছে রেখেছেন। সমিতির সদস্য হরিণখোলার শিউলী মল্লিকের ঋণের ৫ লাখ টাকা পরিশোধ করলেও তাকে খেলাপি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নীতিমালা ছাড়াই চলতি সঞ্চয় নামে প্রকল্প খুলে ইচ্ছে মত টাকা আদান প্রদান করে দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগে জানা যায়।
এব্যাপারে সমিতির সভাপতি ভল্টন মন্ডল বলেন,দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো প্রশ্নই ওঠেনা। তদন্ত করলে এর সত্যতা প্রমাণিত হবে। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘জেলা সমবায় কর্মকর্তা স্যার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন। এমাসেই তদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত টাকা হস্তমজুদ রাখার কোনো নিয়ম নেই।