পাইকগাছায় শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় রমেছা বেগম (৫৫) নামে এক মহিলাকে শ্লীলতাহানি করতে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আশাশুনি থানার দরগাপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী। শনিবার ভোর ৬ টার দিকে মটবাটী শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পাশে এ ঘটনা ঘটে।
রমেছা বেগম জানান, তাকে শ্লীলতাহানি করতে না পেরে এক যুবক এ ঘটনা ঘটায়। সংবাদ পেয়ে পাইকগাছা থানার এসআই আনজির হোসেন ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মহিলা জানান ওই যুবক তাকে তিনটি কোপ মেরেছে, যে কুপিয়েছে তাকে দেখলে তিনি চিনতে পারবেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।