পাইকগাছায় মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের আফছার মোড়ল, আব্দুল মজিদ মোড়ল ও সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান খোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবেশী মৃত তাছের আলী মোড়লের ছেলে মুনছুর আলী মোড়ল।
শনিবার দুপুরে পাইকগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে জমি দখল, মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মুনছুর আলী মোড়ল বলেন, গোপালপুর মৌজার সাবেক ৫৩ নং, এসএ ৫৮ নং খতিয়ানের এসএ ২৮২ ও ২৮৩ দাগের ০.৪১ একর জমির মধ্যে ০.০৭ একর নালিশী জমি নিয়ে প্রতিপক্ষ মজিদ গংয়ের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।