পাইকগাছায় প্রতিবেশির বাড়ীর উপর দিয়ে রাস্তা দাবী করায় দু-পক্ষের মধ্যে বিরোধ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের যাতায়তের সরকারী রাস্তা কেটে ফসলী জমিতে পরিনত করার ঘটনা ঘটেছে। এদিকে প্রতিবেশীদের বাড়ীর উপর রাস্তা দাবী করার দু- পক্ষের মধ্েেয বিরোধ দেখা দিয়েছে। জানা গেছে,উপজেলার হোগলারচক গ্রামের ইউনুস শেখ দীর্ঘদিনের যাতায়াতের পথ কেটে ফসলী জমি বানিয়েছে। পথ বন্ধ করে প্রতিবেশি শহিদুল ঢালীদের বাড়ীর উপর দিয়ে যাতায়ত করতো। অতি সহজে পাকা রাস্তায় উঠার জন্য প্রতিবেশী শহীদুল ঢালীদের বাড়ীর উপর দিয়ে রাস্তা দাবী করে ইউনুছ শেখ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। এজন্য শহীদুল ঢালীরা তাদের বাড়ীর উপর দিয়ে ইউনুছ শেখদের যাতায়ত বন্ধ করে দিয়েছে বলে স্থানীয়রা জানান। ফলে এনিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ইউনুছ শেখ জানান,তারা কয়েক বছর রাস্তা না থাকায় অবরুদ্ধ হয়ে আছে। প্রতিপক্ষ হাবিবুর রহমান ঢালী জানান তারা রাস্তা কেটে ফসলী জমি বানিয়ে আমাদের বাড়ীর উপর দিয়ে পথ দাবী করছে। এজন্য বন্ধ করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও ওসি জিয়াউর রহমান ও ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু ঘটনা স্থল পরিদর্শন করেন। ইউএনও মমতাজ বেগম বলেন,পুর্বের রাস্তা বহাল রেখে যাতায়তের ব্যবস্থা করা হবে।