পাইকগাছায় প্যারালাইজড শ্রমিক নেতাসহ বিএনপির ৬ জন আটক

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ প্যারালাইজড হয়ে থাকা খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফারুখ আহম্মেদ (৫০)সহ ৬ জনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে। তাদের নামে নাশকতা মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মটবাটী নতুন বাজার থেকে ফারুখকে আটক করা হয়। অন্যান্য আটকরা হলেন কাসিমনগরের আব্দুল আজিজ শেখ(৩৭),লস্করের খানজাহান আলী(৫২),কপিলমুনির কামরুল ইসলাম(৫২),মৌখালী গ্রামের বনি আমিন ও হালিম সরদার (৪৩)। তারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়। তাদেরকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। তাদের নামে নাশকতা থানায় মামলা হয়েছে ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান।