পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক পূজা উদযাপন কমিটির সাথে পাইকগাছা থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা থানা চত্বরে শনিবার সকালে অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ ও খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রজ্ঞন সেন,বাবুরাম ম-ল,জগদীশ রায়,প্রকাশ ঘোষ বিধান ও সকল ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি- সম্পাদকবৃন্দ।
১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫৫ টি মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে পাইকগাছা পৌরসভা ৬ টি,হরিঢালী ১৯ টি, কপিলমুনি ১৯ টি,লতা ১৪ টি,দেলুটি ১৫ টি, সোলাদানা ১২ টি,লস্কর ১৭ টি,গদাইপুর ৫ টি, রাডুলী ২২ টি, চাঁদখালী ১৩ টি ও গডুইখালী ইউনিয়নে ১৩ টি। পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু বিষয়টি নিশ্চিৎ করেন