পাইকগাছায় নতুন সড়কের উদ্বোধন

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছা উপজেলার নগরশ্রীরামপুরের বায়তুল মা’মুর জামে মসজিদ ও ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদের সংযোগ সড়কের উদ্বোধন করলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি প্রেস ক্লাবের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এইচএম শফিউল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, দীপ্ত নিউজ২৪.কমের সম্পাদক শেখ দীন মাহমুদ প্রমুখ।