পাইকগাছায় তিন মাদক বিক্রেতা আটক

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনি খেয়াঘাট এলাকা থেকে ১৩টি ইয়াবা ট্যাববলেটসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, মামুদকাটী গ্রামের মাজেদ সরদারের ছেলে ফারুক সরদার (৪০), হাসান গাজীর ছেলে হাফিজুর রহমান (২০) ও মামুদ কাটি গ্রামের অরবিন্দু দাশের ছেলে প্রশান্ত দাশ (৩২)। এ সময় তাদের কাছ থেকে ১৩টি ইয়াবা জব্দ করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।