পাইকগাছায় জায়গাজমির বিরোধে বৃদ্ধকে হত্যা

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় জায়গাজমির বিরোধে আনছার সরদার (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রেজাকপুর গ্রামে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের ছেলে আব্দুর রহমান জানান, তাদের প্রতিপক্ষ কওছার সরদারের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কওছার সরদারের ছেলে সিদ্দিক হোসেন,আলতাফ হোসেন ও রাজু সরদার অতর্কিত হামলা চালায় ও কুপিয়ে জখম করে। পরিবারের লোকেরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ওই সময় খুলনা মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।
পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, এখনও পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।