পাইকগাছায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু ও কাউন্সিলর কবিতা রানী দাস।