পাইকগাছায় চিংড়ি ঘেরে ভাঙচুর

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা ভাঙচুর ও জীবননাশের হুমকি দেওয়ায় জমির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে পাইকগাছা পৌরসভার বাতিখালীর ৮ নং ওয়ার্ডে। অভিযোগে জানা যায়,স্থানীয় ইসমাইল গাজী জনৈকা রেনুকা শেলীর কাছ থেকে আনুমানিক ৩ বিঘা জমি লিজ নিয়ে চিংড়ি ঘের করে আসছেন। ২০২০ সালে ৮০ হাজার টাকা চুক্তিতে ৬০ হাজার টাকা প্রদান করেন। চুক্তি মোতাবেক এক বছর বাকি থাকতে আগামী তিন বছরের জন্য জমির মালিক আরও এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় লিজ গ্রহীতাকে জমি ছেড়ে দিতে বলেন।জমি না ছাড়াই তার ঘেরের বাসা ও আসবপত্র ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগে জানা যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। এ বিষয়ে জমির মালিক রেনুকা শেলী বলেন, ‘তার দু বছর মেয়াদ ছিল। তা শেষ হওয়ায় আমার বাসা আমি ভেঙেছি।’