দীর্ঘ ১১ মাস পর মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল চালু

0

শেখ বদরউদ্দিন, ফুলবাড়িগেট খুলনা)॥ মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল দির্ঘ ১১ মাস বন্ধ থাকার পর ২৩ অক্টোবর শনিবার থেকে আংশিক চালু হয়েছে , মিলটি চালু হওয়াতে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, সর্বশেষ গত বছরের ২৮ নবেম্ভর আর্থিক সংকট , পাটের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় মিলটি বন্দ হয়ে যায় । মিলবন্দ হওয়ার পর থেকে বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন , মিলের এ্যাডহক কমিটি , খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান মিলটি পুনরায় চালু করার জন্য বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহন করেন । এরই ধারাবাহিকতায় মেসার্স জামান ট্রেডিং লিছ হিসাবে মিলটি চালানোর আগ্রহ প্রকাশ করলে ২৩ অক্টোবর থেকে পুনরায় চালু হয় । এদিকে রবিবার সকাল ১০ টায় বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এক জরুরী মতবিনিময় সভা সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ-সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, , জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আব্দুর রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, ওবায়দুর রহমান, বাবলু প্রমুখ। সভা থেকে নেতৃবৃন্দ বলেন, আজ ২৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় ফেডারেশন নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় কলকারখানা পরিদর্শকের সাথে মতবিনিময় করবেন।