পাইকগাছর কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার কপিলমুনি মুক্ত দিবস ৯ ডিসেম্বর। ৪৮ ঘন্টা সম্মুখ যুদ্ধে রাজাকারেরা পরাজিত হয়ে ১৯৭১ সালে ৯ ডিসেম্বর বেলা ১১ টায় ১৫৫ জন আত্ম সমার্পন করে।এ সময় গণ আদালতের রায়ে তাদেরকে প্রকাশ্য কপিলমুনি বিদ্যালয় মাঠে সারিবদ্ধ দাড় করে গুলি করে হত্য করা হয়। এব্যাপরে বৃহস্পতিবার দুপুরে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ ও যুগোল কিশোর দে।