পছন্দের মোবাইল না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

0

 

স্টাফ রিপোর্টার ॥ পছন্দের মোবাইল ফোন না পেয়ে কলেজ ছাত্র সুইট রানা (২৬) আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের। সুইট রানা মহেশপুর ডিগ্রি কলেজের ছাত্র। তার মামা আক্তারুজ্জামান জানিয়েছেন, সুইট রানার একটি এনড্রয়েড মোবাইল ফোন থাকা সত্ত্বেও পিতার কাছে পছন্দের মতো আরো একটি মোবাইল ফোন কিনে দিতে বলেন। কিন্তু কৃষক পিতা মোবাইল কিনে না দেওয়ায় গত ৮ জুন বিকেলে আত্মহত্যর উদ্দেশ্যে ঘাঁসপোড়া কীটনাশক পান করেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ জুন) সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। সুইট রানা মহেশপুরের পাকরাইল গ্রামের আবু বক্করের পুত্র। তাকে দেখতে আসা স্থানীয়রা জানিয়েছেন, মোবাইল ফোনের কারণেই তার প্রাণ গেছে।