নয়া নেতৃত্বে অভয়নগরের শ্রীধরপুর বিএনপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদের নেতা নির্বাচন করা হয়েছে। নির্বাচিত নেতারা হলেন সভাপতি মঞ্জুর আহমেদ মোল্লা,সাধারণ সম্পাদক মাহামুদ কবির ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন । মঙ্গলবার (১৮ এপ্রিল)  জেলা বিএনপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি মঞ্জুর আহমেদ মোল্লা, ও হুমায়ূন কবির মোল্লা,সাধারণ সম্পাদক মাহামুদ কবির ও জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওলিয়ার রহমান ও শেখ রাসেল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৩৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম, অ্যাড. আমিনুর রহমান, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান,যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু,বিএনপি নেতা আলী হোসেন মদন,ইদ্রিস আলী প্রমুখ।