নড়াইল জেলা বিএনপির সভাপতিকে সংবর্ধনা

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে বিশ্বাস জাহাঙ্গীর আলম সড়ক পথে ঢাকা থেকে লোহাগড়ার কালনা ঘাটে পৌঁছালে লোহাগড়া পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আকতার হোসেন, লোহাগড়া পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান প্রমুখ।